ফরাসিদের পর ইসরাইলকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে দ্বিতীয় জয় তুলে নিলো ইতালি। লিগ ‘এ’র গ্রুপ-২ এর ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান শীর্ষে।
ফরাসিরা তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। বেলজিয়ামেরও সংগ্রহ তিন পয়েন্ট।
নিরাপত্তা শঙ্কা থাকায় ম্যাচটা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু বুদাপেস্টে। বিরতির আগে ৩৮ মিনিটে ইতালিকে লিড এনে দেন ফ্রাত্তেসি।
ঘণ্টা খানেকের মাথায় রিবাউন্ড থেকে স্কোর ২-০ করেছেন ময়েসে কিন।
ইতালির টানা আধিপত্যের ম্যাচে ইসরায়েল ৯০ মিনিটে একটি গোল শোধ করে। মোহাম্মদ আবু ফানি ফ্রি কিক থেকে জাল কাঁপালে স্কোর লাইন হয় ২-১।