অসম্ভব হলেও মেসিদের হারানো সম্ভব: বুবিস্তা

বিশ্বকাপের মঞ্চে এখন বড় অঘটন আর নাটকীয়তার জোয়ার। প্যারাগুয়ের কাছে জার্মানির করুণ বিদায়ের পর ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে মায়ামির দিকে। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও ফুটবলের মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে নকআউটে ওঠা সবচেয়ে ক্ষুদ্র দেশ কেপ ভার্দে।

ভোরের এই লড়াইকে কেন্দ্র করে ডার্ক হর্স কেপ ভার্দের কোচ বুবিস্তা দিয়েছেন এক হুঙ্কার। তার স্পষ্ট কথা, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, আমরা জিততে এসেছি!

Cape Verde Team 03
মাত্র ৫ লক্ষ মানুষের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো বড় দলকে রুখে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে ৩৬ বছর বয়সী লিওনেল মেসি ও তার অপরাজেয় আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত ফর্ম এবং ছয় গোলের ঝড়ে যখন প্রতিপক্ষরা শঙ্কিত, তখন বুবিস্তা বেশ শান্ত, তার পুরো নাম পেদ্রো লেইতাও ব্রিতো । তিনি সোজা জানিয়ে দিলেন, তাদের রণকৌশল শুধু মেসিকে নিয়ে নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই।

মায়ামির মাঠে দাঁড়িয়ে বুবিস্তার আত্মবিশ্বাসী কন্ঠস্বর যেন এক অনুপ্রেরণার গল্প। তিনি বললেন, আমরা সাহসী, আমরা উচ্চাভিলাষী। আমরা জানি ম্যাচটি অসম্ভব কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়নদেরও আঘাত করার ক্ষমতা আমাদের আছে। বুবিস্তার মতে, ফুটবলে আজ আর কোনো দলই ছোট নয়। প্যারাগুয়ে যদি জার্মানিকে হারিয়ে দিতে পারে, তবে কেন কেপ ভার্দে পারবে না মেসিদের স্তব্ধ করে দিতে?

Cape Verde Team 01
বিশ্বকাপের নকআউটে ওঠার যোগ্যতা তারা নিজেদের মেধা আর পরিশ্রমেই অর্জন করেছে, এই গর্ব যেন তাদের ফুটবলারদের চোখেমুখে। মেসি ফিরছেন মূল একাদশে, এটা জেনেও কেপ ভার্দের খেলোয়াড়দের মনোবল তুঙ্গে। তারা শুধু আর্জেন্টিনার নাম শুনে হার মানতে নারাজ।

আর্জেন্টিনা কি পারবে ফেভারিটের মর্যাদা রক্ষা করতে, নাকি ফুটবলের এই নতুন 'ডেভিড' আজকের মায়ামির মঞ্চে 'গোলিয়াথ' মেসির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে লিখবে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় রূপকথা? উত্তরটা শুধু সময়ের অপেক্ষা, তবে এটা নিশ্চিত যে শুক্রবারের রাতটি হতে যাচ্ছে এক চরম উত্তেজনাপূর্ণ থ্রিলার!