ছদ্মবেশে দেশ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ!

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম

ফুটবল মাঠে হার-জিত তো থাকবেই, কিন্তু দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের সদ্য সাবেক কোচ হং মিউং-বোর পরিণতি যেন হার-জিতের সীমানা ছাড়িয়ে এক চরম উত্তেজনাকর থ্রিলারে পরিণত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দলের হতাশাজনক বিদায়ের পর দেশের মানুষের তীব্র ঘৃণা আর তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত ছদ্মবেশ ধরে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই কোচ!

সিউল বিমানবন্দরে তাকে দেখা গেল এক ভিন্ন রূপে, মুখে মাস্ক আর মাথায় টুপি। উদ্দেশ্য একটাই, যাতে ক্ষুব্ধ জনতার হাতে না পড়তে হয়। ক্যামেরা আর কড়া নজরদারি এড়িয়ে আমেরিকার ফ্লাইটে চড়ার সময় তাকে শনাক্ত করে কোরিয়ার এক টেলিভিশন চ্যানেল। আর এরপরই প্রকাশ্যে আসে হং মিউং-বোর সেই ‘অসহনীয়’ পরিস্থিতির খবর।

কোচ হিসেবে তার ব্যর্থতা এতটাই সমালোচিত হয়েছিল, স্বয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-ম্যুং তার বিরুদ্ধে বিষোদগার করতে ছাড়েননি। প্রেসিডেন্ট সরাসরি মন্তব্য করেছিলেন, দক্ষিণ কোরিয়ার ফুটবলে যখন যোগ্যতার চেয়ে তোষামোদ আর দলীয় কোন্দলকে বেশি গুরুত্ব দেয়া হয়, তখন এমন অযোগ্য নেতৃত্বই ফুটে ওঠে। দল দেশে ফেরার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, কোচকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বের হতে হয়েছে। এমনকি দেশের অনেক স্থানে তার উপস্থিতি পর্যন্ত নিষিদ্ধ করে দেয়া হয়।

দলীয় ড্রেসিংরুম সামলানোয় ব্যর্থতা এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে হং মিউং-বো শুধু ভক্তদের ঘৃণার পাত্রই হননি, পেয়েছেন মৃত্যুর হুমকিও। পদত্যাগ করার পরও যখন সমালোচনা থামছিল না, তখন জীবন বাঁচাতে দেশত্যাগকেই একমাত্র উপায় হিসেবে বেছে নিলেন এই কোচ। আপাতত মুখে কুলুপ এঁটেছেন তিনি, তবে ভবিষ্যতে মুখ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফুটবল যে আবেগ আর উত্তেজনার এক দারুণ সংমিশ্রণ, তা হং মিউং-বোর এই পলায়ন যেন আবারও মনে করিয়ে দিল। মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের এই নাটক এখন দক্ষিণ কোরিয়ার ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তিনি কী রহস্য ফাঁস করেন!

তথ্যসূত্র: মার্কা

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
জাপানে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে নামার ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর ও গোলমেলে পরিস্থিতির মুখে পড়ল দক্ষিণ কোরিয়া পুরুষ হকি দল। ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দক্ষিণ...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর