ইতালীয় ফুটবলে গত ৭২ ঘণ্টা ধরে চলা তুলকালাম নাটকের পর অবশেষে পর্দা উঠল নতুন কোচের নাম নিয়ে! বিতর্কিতভাবে ইতালির জাতীয় দলের দায়িত্ব ছেড়ে সৌদি পাড়ি জমানো সেই রবের্তো মানচিনিই দ্বিতীয়বারের মতো ফিরছেন 'আজুরি'দের প্রধান কোচ হয়ে।
বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর জেন্নারো গাত্তুসো দায়িত্ব ছাড়লে শূন্য হয় এই পদ। ইতালিয়ান ফুটবলের সভাপতি জোভান্নি মালাগো ফেডারেশন কাউন্সিলের বৈঠকে সরাসরি
৬১ বছর বয়সী মানচিনি ২০২১ সালে ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু ২০২৩ সালে তৎকালীন প্রধান গাব্রিয়েলে গ্রাভিনার সাথে বিরোধের অজুহাতে হুট করে পদত্যাগ করে সৌদি আরবের মোটা অঙ্কের চুক্তিতে সই করেন তিনি। তাঁর এই ফিরে আসা নিয়ে ইতালি ফুটবলে উঠেছে সমালোচনার ঝড়!
কিংবদন্তি কোচ ফ্যাবিও ক্যাপেলো খোলাখুলি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মানচিনির কোচিং ক্ষমতা নিয়ে আমার সংশয় নেই, তবে ২০২৩ সালে সৌদি যাওয়ার জন্য ও যেভাবে দল ছেড়েছে, তা আমার মতে চরম বাজে এক কাজ ছিল। ক্যাপেলোর মতে, আন্তোনিও কোন্তেই এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত ছিলেন।
মানচিনির এই নিয়োগের নেপথ্যে রয়েছে চরম প্রশাসনিক নাটক। মালাগো সভাপতি হওয়ার পর আন্দ্রেয়া পিরলোকে কোচ করার উদ্যোগ নেন। কিন্তু পিরলো একটি বিদেশি বেটিং কোম্পানির গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করায় বড় ধরনের বিতর্কের জন্ম হয়।
এতে ক্ষুব্ধ হয়ে কাজ শুরুর মাত্র ১৭ দিনের মাথায় পদত্যাগ করেন এফআইজিসি-র নবনিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর লিওনার্দো আরাউজো! পিরলোকে দৌড় থেকে ছেঁটে ফেলার পর জোভান্নি মালাগো তাঁর পুরোনো বন্ধু মানচিনির দিকেই হাত বাড়ান।
অফিসিয়াল ঘোষণা না এলেও মানচিনির কোচিং স্টাফের নাম ইতিমধ্যেই চাউর হয়ে গেছে। তাঁর ব্যাকরুম টিমে যোগ দিচ্ছেন মাসিমো ম্যাকারোনে, আন্তোনিও গালিয়ার্দি এবং ইউরো ২০২১ জয়ের অন্যতম নায়ক বোনুচ্চি! আর আল-সাদে মানচিনির সাথে কাজ করা মার্কো রোকাত্তি আসছেন গোলকিপিং কোচ হিসেবে।
ইতালির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর তালিকায় ভিক্টোরিও পোজোর (৯৫ ম্যাচ) এবং এঞ্জো বেয়ারজটের (৮৮ ম্যাচ) ঠিক পরেই রয়েছেন মানচিনি (৬১ ম্যাচ)। দ্বিতীয় দফায় ইতালিকে আগের গৌরবে ফেরাতে পারলে পোজোর রেকর্ড ভেঙে ইতালির সর্বকালের সেরা কোচের তালিকায় সবার ওপরে নাম লেখানোর সুযোগ থাকছে তাঁর সামনে।
ইতালীয় ফুটবলের গৃহদাহ, পদত্যাগের ঝড় আর পুরোনো কোচের প্রত্যাবর্তনের এই মসলাদার গল্প এখন রোদ পোহাচ্ছে রোমের রাজপথে!
তথ্যসূত্র: দ্য অ্যাথলেটিক