নাইকির সাথে এমবাপের ২০ বছরের সম্পর্ক শেষ!

খেলার মাঠের পারফর্ম্যান্সের পাশাপাশি ব্র্যাণ্ড ভ্যালু দিয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করা কিলিয়ান এমবাপে এবার বুট স্পন্সরশিপে এক নজিরবিহীন ও চটকদার পদক্ষেপ নিতে যাচ্ছেন! রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড এমবাপে দীর্ঘ ২০ বছর ধরে স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকির সাথে পথচলার পর অবশেষে সেই সম্পর্ক চুকিয়ে ফেলছেন।

তবে সবচেয়ে বড় বোমাবাজি তথ্য হলো, অ্যাডিডাস, পুমা কিংবা আন্ডার আর্মারের মতো কোনো চেনা ব্র্যান্ডে নয়, একদম অপ্রত্যাশিত এক নতুন ব্র্যাণ্ডে নাম লেখাচ্ছেন এই ২৭ বছর বয়সী মেগাস্টার!

Mbappe Lover 07
ফরাসি লিগ ওয়ান ইনসাইডার থিবো ভেজিরিয়ান এই তোলপাড় করা খবরটি সামনে এনেছেন। তিনি জানান, সেই আট বছর বয়স থেকে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকা এমবাপ্পের সাথে চুক্তি চলতি বছরের জুনেই শেষ হয়েছিল।

তবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলার কারণে চুক্তিটি জুলাইয়ের শেষ পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ বছরে নাইকি থেকে বার্ষিক প্রায় ১৪ মিলিয়ন ইউরো কামিয়েছেন এমবাপে। এমনকি সম্প্রতি প্যারিসের স্ট্রিট কালচারকে সম্মান জানিয়ে নাইকি তাঁর জন্য বিশেষ 'সিগনেচার বুট' উন্মোচন করলেও সেই দীর্ঘ সম্পর্কের ইতি টানছেন তিনি।

Mbappe Lover 02
অ্যাডিডাস, পুমা এবং আন্ডার আর্মার- তিন পরাশক্তিই এমবাপ্পেকে নিজেদের খাতায় তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। কিন্তু ভেজিরিয়ানের মতে, চুক্তিটি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে থাকা নতুন দলটি ফুটবল বুটের জগতে একেবারে নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে!

তিনি বলেন, এই ফুটবল তারকা একটি উচ্চমানের ফুটবল বুটের ব্র্যান্ডকে বিশ্ব ফুটবলে রাজকীয়ভাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করবেন। এর বিনিময়ে এমবাপে শুধু এক মোটা অঙ্কের স্পন্সরশিপই পাবেন না, বরং ওই কোম্পানিতে নিজের শেয়ার বা মালিকানাও নিশ্চিত করবেন।

স্পোর্টস বিজনসের এই নতুন চাল এমবাপেকে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবেও বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফরাসি গণমাধ্যম লা’ইক্যুপ আরএমসি এবং ল্য প্যারিসিয়েনও নাইকির সাথে এমবাপ্পের চুক্তির অন্তিম লগ্নের বিষয়টি নিশ্চিত করেছে।

Mbappe Lover 03
গত মৌসুমে কোনো বড় শিরোপা না জেতার হতাশাজনক অভিজ্ঞতার পর, আগামী ২২ আগস্ট এস্পানিওল বার্সেলোনার বিপক্ষে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইয়ান ডিওমান্দে, মার্ক কুকুরেলা, বের্নার্দো সিলভা, ডেনজেল ডামফ্রিজ এবং ইব্রাহিমা কোনেটের মতো বড় বড় তারকাদের দলে ভিড়িয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

যদিও রিয়াল মাদ্রিদের মূল কিট স্পন্সর দীর্ঘদিন ধরে অ্যাডিডাস, তবে আগামী ২২ আগস্ট যখন রিয়ালের জার্সিতে মাঠ কাঁপাতে নামবেন এমবাপ্পে, তখন তাঁর পায়ে দেখা যাবে একদম অচেনা ও নতুন এক মেগাব্র্যান্ডের বুট! ২০২৯ পর্যন্ত রিয়ালের সাথে চুক্তি থাকা এমবাপ্পে কি পারবেন মাঠের পারফর্ম্যান্স আর নতুন ব্যবসার চাল মিলিয়ে নিজেকে ফুটবল বিশ্বের অবিসংবাদিত রাজা হিসেবে প্রতিষ্ঠা করতে? তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব!

তথ্যসূত্র: গোল ডটকম