ডিসেম্বরেই বিয়ে করছেন ডি পল ও স্তোসেল!

কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট প্রেম নিয়ে সরগরম ছিল পেজ-থ্রি।

এবার সেই ভালোবাসা গড়াচ্ছে বিয়ের ছাদনা তলায়। আর্জেন্টাইন পপ তারকা স্তোসেলের এক রহস্যময় ও রোমান্টিক সোশ্যাল মিডিয়া পোস্টের পর তাদের বিয়ের গুঞ্জনের পারদ এখন তুঙ্গে।

De Paul 05
আর্জেন্টাইন প্রভাবশালী ক্রীড়াদৈনিক ‘ওলে’-র রিপোর্ট অনুযায়ী, এই লাভবার্ডসের বিয়ের কাউন্টডাউন ও প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে!

সামাজিক যোগাযোগমাধ্যমে আঙুলে ঝলমলে বাগদানের আংটি পরা ছবি পোস্ট করে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় দোলা দিয়েছেন স্তোসেল। ক্যাপশনে প্রেমিক ডি পলের উদ্দেশ্যে তিনি লিখেছেন, এবং একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি...।

De Paul 04
বিয়ের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই প্যারিসে উড়াল দিয়েছেন তিনি। সেখানে গিয়ে নিজের স্বপ্নের বিয়ের পোশাকের প্রথম ট্রায়ালও দিয়ে ফেলেছেন এই পপ তারকা। সেই বিশেষ মুহূর্তটি রেকর্ড করার সময় আবেগে আপ্লুত স্তোসেল বলেন, আমি ভেবেছিলাম আমরা হয়তো শুধু কাপড়ের স্যাম্পল দেখতে যাচ্ছি, কিন্তু আমি তা গায়ে পরেও দেখলাম! আমি এতটাই রোমাঞ্চিত ও খুশি যে বোঝাতে পারব না।

ট্রায়াল রুম থেকেই ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের তারকা ডি পলকে ফোন করে নিজের এই বিশেষ অনুভূতির কথা জানান তিনি। জবাবে ফুটবলের এই 'বডিগার্ড' খ্যাত তারকা বলেন, আমার জীবনের প্রতিটি দিন আমি ঠিক এই মুহূর্তটার স্বপ্নই দেখেছি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, সোনা।

De Paul 02
২০২৬ সালের মে মাসে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন এই তারকা জুটি। বাগদানের আংটি দেখানোর পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল, কবে সম্পন্ন হবে কাঙ্ক্ষিত এই রাজকীয় বিয়ে?

যদিও এই বিষয়ে প্রকাশ্যে তারা মুখ খোলেননি, তবে আর্জেন্টিনার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘পোর এল মুন্দো’-তে এসে বোমা ফাটিয়েছেন উপস্থাপিকা সুসানা হিমেনেস ও আলেহান্দ্রো ‘মার্লে’ ভিয়েবে। তাঁদের আলোচনায় উঠে আসে, আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রদ্রিগো ডি পল ও তিনি স্তোসেলের বিয়ের মহা-আয়োজন!

De Paul 06
২০২২ কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর দিনগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত, সময়ের সাথে সাথে আরও মধুর ও গভীর হয়েছে এই তারকা জুটির বন্ধন। এখন কেবল নিশ্চিত ঘোষণার অপেক্ষা; শেষ পর্যন্ত কি ১৯ ডিসেম্বরেই গ্ল্যামার আর ফুটবলের নতুন এক মেলবন্ধন দেখতে যাচ্ছে বিশ্ব? ভক্তদের নজর এখন সেই শুভ লগ্নের দিকেই!