২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার পেছনের গল্প

স্পেন-পর্তুগাল-মরক্কো

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

দুই মহাদেশ- ইউরোপ আর আফ্রিকাকে এক সুতোয় গেঁথে ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে বাজিমাত করেছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই ঐতিহাসিক সাফল্যের পেছনে ছিল ছয় বছরের টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ, নাটকীয় মোড় আর কূটনৈতিক হিসেবনিকেশ, যা এখন বিশ্বকাপ ফাইনালের আয়োজক হওয়ার লড়াইকেও ছড়িয়ে দিয়েছে নতুন উত্তেজনায়।


এই গল্পের শুরুটা হয়েছিল ২০১৮ সালের ২১ নভেম্বর। স্পেনের তৎকালীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা যৌথ বিডের বিষয়ে একমত হন; এর কয়েক দিন আগেই আফ্রিকার ফুটবল পরাশক্তি মরক্কোকে পাশে টানার প্রস্তাব দিয়েছিলেন সানচেজ, যাতে জয়ের পাল্লা আরও ভারী হয়।

কিন্তু পরের বছর ৮ জুন স্পেন ও পর্তুগালের ফুটবল ফেডারেশন যৌথ সম্ভাব্যতার কথা জানালেও সেই বিবৃতিতে মরক্কোর নাম ছিল না। এরপর ২০২০ সালের ৭ অক্টোবর ২০১৮ ও ২০২২ আসরের ব্যর্থতা কাটিয়ে আইবেরীয় স্বপ্নে নতুন প্রাণ সঞ্চার করে দুই দেশ, আর ২০২২ সালের ১৬ জুন ফিফার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়, যেখানে স্পেনের ১৪টি ও পর্তুগালের ৩টি ভেন্যুর কথা বলা হয়েছিল।


নাটকীয়তার পারদ চড়ে ২০২২ সালের অক্টোবরে। রাশিয়ার আগ্রাসনের মুখে থাকা ইউক্রেনকে যৌথ বিডে যুক্ত করার ঘোষণা দেয় স্পেন ও পর্তুগাল। তৎকালীন স্প্যানিশ ফুটবল প্রধান তখন বলেছিলেন, ইউক্রেনের সংকটে তারা মুখ ফিরিয়ে থাকতে পারেন না, ফুটবলের মাধ্যমে সংহতি ও আশার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল লক্ষ্য। কিন্তু মাত্র কয়েক মাস পর, ২০২৩ সালের ১৪ মার্চ রুয়ান্ডায় ফিফা কংগ্রেসে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের বার্তায় মরক্কো এই বিডে যুক্ত হওয়ার ঘোষণা আসে এবং বাদ পড়ে ইউক্রেন।

পরদিনই ইউরোপ ও আফ্রিকাকে যুক্ত করে সবচেয়ে শক্তিশালী বিড গড়ার কথা জানায় স্পেন ও পর্তুগাল, আর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ভূমিকা নিয়ে যথাসময়ে স্পষ্ট করার কথা বলা হয়। পরে ২০২৬ সালের এক সাক্ষাৎকারে রুবিয়ালেস খোলাসা করেন, শুরুতে উয়েফা দুই মহাদেশের বিড সমর্থন করবে কি না, এই সংশয়ে মরক্কোকে বাদ রাখা হয়েছিল; অন্য ইউরোপীয় বিডগুলো সরে যাওয়ার পর দুই বছর পর ফের মরক্কোর সঙ্গে আলোচনা শুরু হয়।


চূড়ান্ত পরিণতির দিকে গল্প গড়ায় ২০২৩ সালের অক্টোবরে। ফিফা কাউন্সিল জানায়, স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ বিডই একক প্রার্থী হিসেবে থাকছে; পাশাপাশি ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে।

২০২৪ সালের ২৯ জুলাই ফিফার কাছে জমা দেয়া বিড ডসিয়ারে স্পেনের ১১টি, মরক্কোর ৬টি ও পর্তুগালের ৩টি ভেন্যুর নাম রাখা হয়, ফিফার সর্বোচ্চ ২০ ভেন্যুর সীমা বজায় রেখে দক্ষিণ আমেরিকার ম্যাচগুলোকে আলাদা ‘শতবর্ষ উদযাপন ম্যাচ’ হিসেবে ধরা হয়।

সবশেষে ২০২৪ সালের ১১ ডিসেম্বর ফিফা কংগ্রেস এই ছয়টি দেশকেই মূল ও শতবর্ষ আয়োজক হিসেবে অনুমোদন দেয়, যার ফলে ছয়টি দলই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায়।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
প্রথমার্ধের ঢিলেঢালা ও ভুলভরা খেলা ঝেড়ে ফেলে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দাপুটে ও তেজোদীপ্ত ফুটবলে দারুণভাবে ঘুরে...
শনিবার লা লিগার রাতে নাটক আর রোমাঞ্চের কমতি ছিলো না। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে জিতে মাঠ ছাড়লেও রিয়াল মাদ্রিদের রাতটা ছিল বেশ টানটান। ম্যাচের ছয় মিনিটের মাথায় উইলিয়ট সুইডবার্গের নিচু...
ইউরোপিয়ান ফুটবলে এক রোমাঞ্চকর ও নাটকীয় রাত! বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুর্গে হানা দিয়ে তাদের দীর্ঘ ৪৩ ম্যাচের রেকর্ড অজেয় যাত্রা থামিয়ে দিল ইংল্যান্ড। রোববার রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে...
কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া পর্তুগালের নতুন পথচলা শুরু হলো এক চরম দুঃস্বপ্ন আর লজ্জার হার দিয়ে! কোচ হোর্হে জেসুসের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের জেরে গত সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি...
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
নির্বাচনী প্রচারণার তিক্ততা ও ব্যক্তিগত আক্রমণ ভুলে মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাঈদকে ‘স্মার্ট লোক’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি...
ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে আসন ভাগাভাগির টেবিলে সমঝোতার সুর বাজার কথা থাকলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল সমাজবাদী পার্টি (এসপি)। ‘স্পেশাল ২৬’-এর মোড়কে দেওয়া প্রস্তাবের তিক্ততা কাটতে না কাটতেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর