ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২১ মিনিটের মধ্যে তিনটি গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচের ৯, ১৫ ও ২১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই তারকা। এস্তেভাও উইলিয়ান ও এন্দ্রিকের গোলে ম্যাচের ৫৬ মিনিটে ব্রাজিলের গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
ম্যাচের ৩১ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন এন্দ্রিক। এরপর ৫১ মিনিটে পঞ্চম গোলটি করেন এস্তেভাও উইলিয়ান। প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা গড়িয়েছে ৫৬ মিনিটে। ব্রাজিল এগিয়ে রয়েছে পাঁচ গোলে।
ব্রাজিলের হয়ে এর আগে কোনো ম্যাচে তিন গোল করতে পারেননি ভিনিসিয়ুস। সিঙ্গাপুরের বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে তার দুই গোলের পরও ৩-২ ব্যবধানে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৬ সালে ব্রাজিলের এটাই শেষ ম্যাচ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়ুসের এমন পারফরম্যান্সে স্বস্তি ফিরেছে দলটিতে। তার হ্যাটট্রিকের সঙ্গে এন্দ্রিক ও এস্তেভাওর গোলে বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল।