স্ট্যামফোর্ড ব্রিজে দুয়োধ্বনির মুখে পড়লেন ফার্নান্দেস!

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

স্ট্যামফোর্ড ব্রিজের তপ্ত আবহে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে চেলসির ৩-১ ব্যবধানের চোখধাঁধানো জয় ও মরগান রজার্সের অভিষেকেই গোল করার রোমাঞ্চ অনেকটাই ম্লান হয়ে গেছে আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেসকে ঘিরে তৈরি হওয়া তোলপাড় ও নাটকে।

ক্লাবের নতুন ম্যানেজার জাভি আলোনসোর ভবিষ্যৎ ব্লু-প্রিন্ট এবং জোয়াও পেদ্রোর জোড়া গোলের চমকপ্রদ প্রাক-মৌসুম ফর্মের মাঝেও গ্যালারি জুড়ে অনুরাগী মহলের মূল আকর্ষণ আর ক্ষোভের কেন্দ্রে ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

মূলত চেলসি নির্ধারিত দলবদলের ডেডলাইন পার হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মাঠে নামতেই ক্লাবের সমর্থকদের এক বড় অংশের তীব্র কটাক্ষ ও দুয়োধ্বনির মুখে পড়তে হয় তাকে।

চলতি দলবদল মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাত মরিয়া হয়ে ওঠা এঞ্জোর প্রতি স্প্যানিশ জায়ান্টদের আগ্রহ হারিয়ে ফেলা এবং পরবর্তীতে ম্যানচেস্টার সিটির সাথে দরকষাকষিতে চেলসির ১২০ মিলিয়ন পাউন্ডের মূল্যায়নের অমিল হওয়ার পর, স্ট্যামফোর্ড ব্রিজের ভক্তদের চোখে তিনি এখন এক ‘বিশ্বাসঘাতক’ হিসেবেই চিহ্নিত হচ্ছেন।

ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগে যখন স্টেডিয়ামে প্লেয়ারদের নাম ঘোষণা করা হচ্ছিল, ঠিক তখনই গ্যালারির একপাশ থেকে ভেসে আসে দুয়োধ্বনির চিৎকার। পরিস্থিতি এড়াতে স্টেডিয়ামের ঘোষক পরবর্তীতে বদলি খেলোয়াড়দের নাম পড়া বন্ধ রাখলেও, খেলার ৬২তম মিনিটে এঞ্জো ফার্নান্দেস বদলি হিসেবে মাঠে নামতেই সমর্থকদের সেই ক্ষোভ ও দুয়োধ্বনি সব সীমা ছাড়িয়ে যায়।

অবশ্য গ্যালারিতে চেলসি সমর্থকদের মধ্যে এক স্পষ্ট বিভাজনও দেখা যায়; একাংশ যখন তাকে অপমান করতে ব্যস্ত, অন্য অংশ তখন তার নাম ধরে স্লোগান দিয়ে ভালোবাসার বার্তা ছড়াচ্ছিল। এমনকি ম্যানেজার শাবি আলোনসো ও চেলসির শক্ত অবস্থানের প্রমাণ দিতে মাঠ ছাড়ার সময় অধিনায়ক রিস জেমস স্বাভাবিক নিয়মেই সহ-অধিনায়ক এঞ্জোর হাতে অধিনায়কের আর্মব্যান্ডটি তুলে দেন।

মাঠে নামার পর তার প্রতিটা বল স্পর্শ করার মুহূর্তে যেমন সিটি ও দুয়োর এক বিষাক্ত মিশেল ভেসে এসেছে, তেমনি প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ার ঘটনাতেও গ্যালারির একাংশকে উল্লাসে মেতে উঠতে দেখা গেছে।

এঞ্জোর কোটি টাকার বেতন নিয়ে এজেন্ট হাভিয়ের পাস্তোরের বিতর্কিত মন্তব্য এবং প্রকাশ্যে রিয়াল মাদ্রিদে যাওয়ার জোরালো আকাঙ্ক্ষা প্রকাশ করায় চেলসি সমর্থকদের ক্ষোভের আগুন যে সহসা নিভছে না, তা রবিবারের এই ড্রামাটিক দৃশ্যেই স্পষ্ট।

তবে শুধু চেলসি সমর্থকরাই নন, আগামী দিনে প্রিমিয়ার লিগের বাকি ১৯টি ক্লাবের সমর্থকদের কাছেও এঞ্জো ফার্নান্দেস কীভাবে অভ্যর্থনা পান তা হবে দেখার মতো বিষয়। কারণ গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার জয়ের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর উসকানিমূলক উদযাপন ও কটাক্ষ ইংলিশ ফুটবলপ্রেমীদের বুকে এখনও কাটা হয়ে বিধে আছে।

আগামী ১ সেপ্টেম্বরের আসল দলবদলের ডেডলাইন পার হওয়ার আগেই ম্যানচেস্টার সিটি তাদের প্রাক্তন গুরু এঞ্জো মারেস্কার সাথে এঞ্জোর পুনর্মিলনী ঘটাতে আবার চেষ্টা চালায় নাকি চেলসির জার্সিতেই এই বিষাক্ত বাতাস তিনি সামাল দেন, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
স্ট্যামফোর্ড ব্রিজের কানে তালা লাগানো সিটি বাজানো আর চেলসি সমর্থকদের দুয়োধ্বনির মাঝেই ধীরপায়ে এবং নিথর মুখে টানেলের দিকে হেঁটে গেলেন লিসান্দ্রো মার্তিনেজ।
ম্যানচেস্টার সিটির অপরাজেয় দুর্গে আঘাত হেনে প্রিমিয়ার লিগে রূপকথার এক জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন! ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ হজম করতে হলো এনজো...
শনিবার প্রিমিয়ার লিগের বৃষ্টিভেজা রাতে গানারদের আসল উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হলেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। নিজের মাইলফলক ছোঁয়া ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠের দুই...
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এঞ্জো মারেস্কার উড়ন্ত সূচনার বেলুন অবশেষে ফুটো হয়ে গেল সেই পরিচিত বধ্যভূমি ভিলা পার্কেই! শনিবার দুপুরের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল উনাই এমরির...
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার, রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৭ নম্বর বিশেষ...
রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার, রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন ওই বাসস্ট্যান্ডের...
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ। সোমবার ওয়াশিংটন ডিসি থেকে...
শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে না তুলে বরং সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর