ইউরোপের মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শেখাতে ২৫ মিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দিয়েছে টেক জায়ান্ট গুগল।
সোমবার গুগল এই তহবিল ঘোষণা কেরেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গুগল বলছে, এই তহবিল সামাজিক উদ্যোগ ও অলাভজনকদের কাছে এআই পৌঁছে দিতে সহায়তা করবে এবং এর ওপর প্রশিক্ষণের মাধ্যমে তারা এআই দ্বারা উপকৃত হতে পারবে।
এআই ব্যবহার করে এমন কোম্পানিগুলিকে বড় করার জন্য গুগল একটি ‘গ্রোথ অ্যাকাডেমি’ শুরু করবে যেখানে ১৮টি ভাষায় বিনামূল্যে অনলাইনে এআই প্রশিক্ষণ কোর্স পাওয়া যাবে।
সেন্টার ফর পাবলিক ইমপ্যাক্টের নির্বাহী পরিচালক আদ্রিয়ান ব্রাউন বলেন, গবেষণায় দেখা গেছে, এআইয়ের সুবিধা অর্থনৈতিক নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে তুলতে পারে।
তিনি আরও যোগ করেন, গুগলের এই নতুন প্রোগ্রামটি ইউরোপ জুড়ে মানুষকে তাদের জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাস বিকাশে সহায়তা করবে।
গত মাসে গুগল ঘোষণা করেছে, এক বিলিয়ন ডলার বিনিয়োগ করে লন্ডনের বাইরে তারা একটি ডেটা সেন্টার নির্মাণে করবে। এটি এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবার চাহিদা মেটাতে সাহায্য করবে।