মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে এআই, বিনিয়োগকারীদের সতর্ক করলো অ্যানথ্রপিক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবতার জন্য ভয়াবহ, এমনকি অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রপিক। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আইপিওর আগে বিনিয়োগকারীদের উন্নত এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের পর্যালোচনা করা আইপিও প্রসপেক্টাসে অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের উন্নত এআই মডেল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো আচরণ করতে পারে। এর মধ্যে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা ঠেকানো, তথ্য গোপন বা ম্যানিপুলেট করা এবং এমনকি ব্ল্যাকমেইলের মতো আচরণও থাকতে পারে।

অ্যানথ্রপিক বলেছে, উন্নত মডেল, প্ল্যাটফর্ম ও অ্যাপ্লিকেশনের বিকাশ এবং এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে ক্ষতির ঝুঁকিও বাড়তে পারে। ভুলভাবে পরিচালিত হলে এআই থেকে অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইপিওর ২৬১ পৃষ্ঠার মূল নথির প্রায় ৮০ পৃষ্ঠা জুড়ে এআইয়ের সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরেছে অ্যানথ্রপিক। যেখানে ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানাতে ব্যবহার করা হয়েছে ৪৮ পৃষ্ঠা।

এআই মডেলকে নিরাপদ রাখার সক্ষমতা যাচাই নিয়েও উদ্বেগ জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকের ভাষ্য, কোনো মডেল তার ওপর নিরাপত্তা পরীক্ষা চলছে—এটি বুঝতে পারলে আচরণ পরিবর্তন করতে পারে। প্রশিক্ষণের সময়ও মডেল অপ্রত্যাশিত সক্ষমতা তৈরি করতে পারে, যা ব্যবহারের আগে ধরা নাও পড়তে পারে এবং পরে বড় ধরনের নিরাপত্তা ঘটনার কারণ হতে পারে।

এআই নিরাপত্তায় বিনিয়োগের সুফল কতটা পাওয়া যাচ্ছে, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির তথ্যমতে, জুলাইয়ের একটি সপ্তাহে এআই গবেষণায় ব্যবহৃত কম্পিউটিং সক্ষমতার প্রায় ৬ শতাংশ নিরাপত্তা গবেষণায় ব্যয় করা হয়েছিল।

তবে অ্যানথ্রপিক বলছে, কম্পিউটিং সক্ষমতা, দক্ষ জনবল ও নিরাপত্তা গবেষণার মধ্যে সীমিত সম্পদ ভাগ করে নিতে হচ্ছে তাদের। একইসঙ্গে নতুন মডেল দ্রুত বাজারে আনার চাপও রয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআইয়ের রূপান্তরকারী সম্ভাবনা শিল্পায়ন ও বিদ্যুতের মতো বড় পরিবর্তন আনতে পারে। তবে একই প্রযুক্তি ভুলভাবে ব্যবহৃত হলে তা বড় ধরনের ও অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে।

এর আগেও এআইয়ের ঝুঁকি নিয়ে অ্যানথ্রপিকের ভেতর থেকে সতর্কবার্তা এসেছে। সেপ্টেম্বরের শুরুতে প্রতিষ্ঠানটির গবেষক জ্যাকব কক্সন এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে চাকরি ছাড়েন। 

তার অভিযোগ, অ্যানথ্রপিক ও ওপেনএআই সবচেয়ে উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় নিরাপত্তার চেয়ে এগিয়ে যাওয়ার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

আরবিএস
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর