জেমিনিতে বিলীন হলো গুগলের বার্ড, ব্যবহারে লাগবে টাকা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট বার্ড বিলুপ্ত করে নতুন আসা জেমিনি এআইয়ের সঙ্গে একীভূত করেছে গুগল। আর এই জেমিনি ব্যবহারে এখন থেকে টাকা গুনতে হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।  

বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। বলেন, গত ডিসেম্বর থেকে গুগলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জেমিনি। 

‘এত দিন বার্ড ও জেমিনি আলাদা ছিলো। তবে এখন থেকে এবার বার্ডকে জেমিনির সঙ্গে একীভূত করা হবে,’ বলেন পিচাই। 

তিনি বলেন, আগে বার্ডে যেসব সেবা পাওয়া যেতো তা এখন গুগলের নতুন এআই জেমিনিতেও পাওয়া যাবে। এছাড়া জেমিনির ওয়েব সংস্করণকে এখন ৪০টির বেশি ভাষায় ব্যবহার করা যাবে।

মাসে ১৯ দশমিক ৯৯ ডলার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা জেমিনি অ্যাডভান্সড ব্যবহার করতে পারবে। যারা অর্থ খরচ করে জেমিনি এআই ব্যবহার করবে, তারা আরো শক্তিশালী ‘আল্ট্রা এক দশমিক শূন্য এআই’ মডেলের সুবিধা পাবে। 

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাবস্ক্রাইবাররা অন্য আরেকটি প্লানে মাসিক ৯ দশমিক ৯৯ ডলার দিয়ে দুই টেরাবাইট ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবে। গুগল শিগগিরই তাদের সাবস্ক্রাইবারদের জন্য জিমেইলেও জেমিনি নিয়ে আসবে।

গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান নামে পরিচিত এই বান্ডেলটি আরেক কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন এআইয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা বাজারে এনেছে মাইক্রোসফট ও অংশীদাররা।

এক বছর আগে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি প্লাস বাজারে প্রথম এআই সাবস্ক্রিশন পদ্ধতি চালু করে।  সম্প্রতি মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো প্রোগ্রামগুলিতে এআই ব্যবহার করার জন্য টাকা গুনতে হচ্ছে। এতে খরচ পড়ছে মাসে ২০ ডলার।   

কিন্তু ভোক্তাদের এআই ব্যবহারের প্রতিযোগিতার মধ্যে গুগল এগিয়ে থাকার লক্ষ্যে বিভিন্ন সাবস্ক্রিপশন পদ্ধতির পরিকল্পনা করেছে যা এখনো করতে পারেনি মাইক্রোসফট। 

বিশ্বের ১৫০ টি দেশে জেমিনি অ্যাডভান্সড ইংরেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়াও গুগলের পিক্সেল, আইফোন ও অন্যান্য স্মার্টফোনেও জেমিনিকে নিয়ে আনার চেষ্টা চলছে। 

গুগল আশা করছে, তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আরেকটি বিলিয়ন ডলারের পণ্য তৈরি করা সম্ভব হবে। 

আরআর/আরবি 
চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে একটি অদ্ভুত বিষয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুগল সার্চে দুটি নির্দিষ্ট সংখ্যা- ‘6 7’ লিখে সার্চ করলেই পুরো ব্রাউজার স্ক্রিনটি ওপর-নিচ হয়ে দুলতে শুরু করে। 
সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে ওপেনএআইয়ের এআইভিত্তিক 'সার্চজিপিটি'। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলকে টেক্কা দিতেই নাকি এ ঘোষণা দিল ওপেনএআই।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নতুন ‘সার্চ ফিচার’ আনছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী এখন এ সার্ভিসটি ব্যবহার করতে পারছেন।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর