নিউইয়র্কে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার ৩২ বছর পূর্তি এবং বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী নারায়ণগঞ্জবাসী এবং কমিউনিটির নেতারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক কমিটির আহবায়ক নির্মল পাল।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির কোষাধ্যক্ষ নুরুজ্জামান মিয়া মন্টু, সংগঠনের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আরশাদুল বারী আসাদ, সংগঠনের সাবেক সভাপতি ও যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মোহসীন, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও নূর বাবুল।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিশু বিশেষজ্ঞ ডা. শান্তা পাল, লেখক ও সাংবাদিক দর্পণ কবীর এবং মোস্তফা জামাল টিটো।
বক্তারা বলেন, যেকোনো ক্ষেত্রে অনৈক্য সৃষ্টিকারীরা কখনও সফল হয় না। তাই ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রবাস জীবনে এই একতা বেশি প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল বলেই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
আরও পড়ুন: রোমানিয়ায় দালাল চক্রের হাতে বন্দি মাদারীপুরের পাঁচ যুবক
বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন নারায়ণগঞ্জের অবস্থার কথা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি এবং শাহ মাহবুব।
এ অনুষ্ঠান উপলক্ষে দর্পণ কবীরের সম্পাদনায় ‘নারায়ণগঞ্জ’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।
সভা পরিচালনা ও উপস্থাপনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম।
একাত্তর/এসি