রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মো. রিয়াদ রশিদ (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। রিয়াদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামে।

নিহত রিয়াদ জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের মৃত্যুর খবর তার পরিবার জানতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাশিয়ায় রিয়াদের সঙ্গে একই ক্যাম্পে কর্মরত তার বন্ধু লিমন দত্ত শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর সংবাদটি জানান। লিমন নিজেও ওই ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। লিমন জানান, গত দুই মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুজন বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক নিহত হন। হামলায় আহত হন আরও তিনজন।

রিয়াদের পরিবার জানায়, গত বছরের অক্টোবরে একটি কোম্পানিতে কাজের উদ্দেশে রাশিয়ায় গিয়েছিলেন রিয়াদ। গত সাত এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি তিনি পরিবারকে জানাননি।

ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, সে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের লাশেরও সন্ধান পাচ্ছি না।

রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়। ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গিয়েছিলো।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতার সুযোগ থাকলে তার ব্যবস্থা করা হবে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

একাত্তর/এসি
সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার (৩৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামের কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর