ওমানে চট্টগ্রামের চার ভাইয়ের মরদেহ উদ্ধার, সন্দেহে বিষাক্ত গ্যাস

আপডেট : ১৪ মে ২০২৬, ০১:৩৫ পিএম

ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল আটটার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত চার ভাই হলেন—মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহীদ। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে। এই চারজনই ওমানে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মজিদের পাঁচ ছেলের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাইয়ের আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিলো। দেশে ফেরার জন্য কেনাকাটা শেষে বাসায় ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। একই পরিবারের চার সদস্যের এমন মৃত্যুতে লালানগর এলাকাসহ পুরো রাঙ্গুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ওমান পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির ছিলো। এতে এসি থেকে বিষাক্ত গ্যাস কেবিনে ছড়িয়ে পড়লে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে মরদেহগুলো স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের স্বজনরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
১ নভেম্বর ২০২৩, ডেইলি স্টারের প্রকাশিত খবরের সূত্র ধরে একটা খবর সারা দেশে চাউর হয় যে, ওমান বাংলাদেশিদের নতুন করে ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। এই নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টিকে...
বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের সব ধরনের ভিসা স্থগিতের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকার ওমান দূতাবাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর