রোমানিয়ায় দালাল চক্রের হাতে বন্দি মাদারীপুরের পাঁচ যুবক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২:৪৩ পিএম

রোমানিয়ায় একদল দালাল চক্রের হাতে বন্দি অবস্থায় রয়েছেন মাদারীপরের পাঁচ যুবক। রোমানিয়া থেকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ইতোমধ্যে তাদের পরিবারের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রের সদস্যরা। বর্তমানে রোমানিয়ার অজ্ঞাত কোনো স্থানে আটকে রেখে তাদের পরিবারের কাছে ভিডিও বার্তা পাঠিয়ে আরও টাকা দাবি করছে চক্রটি। এমন অভিযোগ পাওয়ার পর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে সেদিনই  চক্রের একজনকে আটক করে পুলিশ। 

আটককৃত আল আমিন (২৯) মাদারপুর সদর উপজেলা হাজির হাওলা এলাকার জাফর বেপারীর ছেলে। অভিযোগ রয়েছে আরও পঁচজনের বিরুদ্ধে।

রোমানিয়ায় দালাল চক্রের হাতে বন্দীরা হলেন- মাদারীপুর ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত সৈয়দ সালমের ছেলে তানভীর এবং একই গ্রামের সাঈদ হাওলাদারের ছেলে বায়েজিদ হাওলাদার ও রাশেদ হাওলাদার, মাদারীপুর সদর খোয়াজপুর উইনিয়নের মিলন মিয়া ও মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকি নওহাটা গ্রামের রমোফাজ্জেল হাওলাদার।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, এই দালাল চক্রের সদস্যরা হলেন, মাদারীপুর সদর হাজির হাওলা এলাকার জাফর বেপারীর ছেলে আল আমিন(২৯), মাদারীপুর সদর রাস্তি এলাকার শামিম আকন ও তার স্ত্রী মোসা. সুমি বেগম (২৮), সিরাজ আকন (৬০), মাদারীপুর সদরের হাজির হাওলা এলাকার জাফর বেপারী ও তার স্ত্রী রীনা বেগম, হাজির হাওলা এলাকার সিরাজ আকনের স্ত্রী রানু বেগম।

রোমানিয়ায় অবস্থানরত তাদের স্বজনদের মাধ্যমে ইতালিতে পৌঁছে দিতে পারবে এবং উচ্চ বেতনে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে চলতি বছরের ৩ আগষ্ট ভূক্তভোগী পাঁচজনের পরিবারে কাছ থেকে আট লাখ টাকা করে নেন অভিযুক্তরা। এক মাসের মধ্যে ইতালিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিভিন্নভাবে তারা দেরি করতে থাকেন।

বর্তমানে ওই পাঁচ যুবককে পনেরো দিন ধরে রোমানিয়ায় কোনো এক স্থানে আটকে রেখে ১০ লাখ টাকা বরে দাবি করছে চক্রের সদস্যরা। এ ব্যাপরে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে দালাল চক্রের সদস্য আল আমিনকে আটক করা হয়। 

আরও পড়ুন: দুই মেয়েকে নিজের জিম্মান নিতে জাপানি মায়ের আপিল

এদিকে ভুক্তভোগীরা আরও জানান, এরই চক্রের মাধ্যমে ইটালিতে যাওয়ার উদ্যেশ্যে মাদারীপুরের আরও পাাঁচজন অনেকদিন ধরে বসনিয়ায় রয়েছেন। 

রোমানিয়ায় বন্দী থাকা তানভীর এর ভাই মোঃ সৈয়দ শেলিম জানান, রোমানিয়া থেকে ইতালিতে পাঠানোর জন্য গ্রীসে অবস্থানরত শাহিনের সাথে চুক্তি করে তার ভাগিনা আল আলিন ও তার স্ত্রী সুমিসহ সবাইকে উপস্থিত রেখে আমারা পাঁচ পরিবার তাদেরকে আট লাখ টাকা দেই। কিন্তু তারা আমার ভাইসহ অন্যদের ইতালিতে না নিয়ে রোমানিয়ার কোনো এক জায়গায় আটকে রেখে মুক্তিপন দাবি করছে। আমরা আমাদের ভাইসহ সবার মুক্তি চাই এবং এর বিচার চাই।

এ ব্যাপারে আল আমিন এর পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ কারার পর খেকে তারা কেউ বাড়িতে নেই বলে জানান আশেপাশের লোকজন। 

আরও পড়ুন: শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, হতে পারে বজ্রসহ বৃষ্টি

তবে অভিযুক্ত শাহিনের স্ত্রী সুমি বেগম জানান, আমার স্বামীর সাথে আমার অনেক বছর কোনো যোগাযোগ নেই। তাছাড়া আমি আমার বাবার বাড়ি থাকি। তারা শাহিনকে টাকা দিয়েছে কিনা এ ব্যাপারে আমি কিছু জানি না। বিষয়টি জানার পরে আমি শাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাকে ফোনে পাওয়া যাচ্ছনা।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা অভিযোগ পাওয়া মাত্রই এক জনকে আটক করেছি। আমারা একটি লিখিত অভিযোগ পয়েছি। এ ব্যাপারে  তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/আরবিএস  

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ...
রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মো. রিয়াদ রশিদ (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। রিয়াদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর