ফ্রান্সজুড়ে ১২টি মণ্ডপে পূজা পাচ্ছেন দেবী দুর্গা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে ফ্রান্সে। এ বছর প্যারিসে ১২টি অস্থায়ী মণ্ডপে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসবে আনন্দে উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

ঢাকঢোল আর কাসার এমন শব্দে মনে হবে বাংলাদেশের কোন পূজা মণ্ডপ তবে ১০ হাজার মাইল দূরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের অস্থায়ী পূজা মণ্ডপে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা।

ধর্মীয় রীতিনীতি আর বিশ্বাসে দেবী দুর্গা সকল অপশক্তিকে রুখে দিয়ে বিশ্বব্যাপী শান্তির বারতা নিয়ে আসবেন এমনটা বিশ্বাস ভক্ত অনুরাগীদের। 

আরও পড়ুন: মহাষ্টমীতে পূজিত হলেন ছয় বছরের দেবদৃতা

বিদেশ বিভূঁইয়ে এধরনের আয়োজন কষ্টকর হলেও সার্বজনীন এই উৎসবকে গত বিশ বছর ধরে পরিচালনা করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্স। 

ষষ্ঠী থেকে দশমী প্রতিটি পূজা মণ্ডপই ভক্ত অনুরাগী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতি ও আঞ্চলিক সংগঠনের নেতাদের পদচারণায় মুখরিত থাকে। সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। 


একাত্তর/এসজে