ফ্রান্সে শহীদ মিনারের মালিকানা দাবি করে উকিল নোটিশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম

ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের তিন বছর পেরিয়ে গেছে। এর মধ্যে হঠাৎ শহীদ মিনারটির মালিকানা দাবি করে এর উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠিয়েছেন ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ার।

বুধবার সন্ধ্যায় প্যারিসে আয়েবা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন উকিল নোটিশের বিষয়টি জানান শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করে শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম বলেন, নোটিশে উল্লেখ করা হয়েছে যে, শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমোতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গত বছরের ১৮ জুলাই ২০২৩ ইং সালে তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে নোটিশ পাঠান ভাস্কর নভেরা আহমেদ এর স্বামী দো ব্রোন গ্রেগোয়ার। পরবর্তীতে একই ব্যক্তি শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিমকে একইভাবে গত ১৫ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান। 

শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা কাজী এনায়েত উল্লাহ বলেন, একুশ মানে মাতা নত না করার গৌরবময় ইতিহাস।  শহীদ মিনার আমাদের বাঙালির সংগ্রাম, শোক, শপথ ও স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। তুলুজে স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার দীর্ঘ তিন বছর পর ভাস্কর নভেরা আহমেদের স্বামী উল্লেখ করে যিনি শহীদ মিনারের একক মালিকানা দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন তার উদ্দেশ্য কী, তার পেছনে আন্তর্জাতিক কোনো চক্রান্ত রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। শহীদ মিনার ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের অপশক্তি, চক্রান্ত রুখে দিতে আমরা বদ্ধপরিকর। বিশ্বব্যাপী শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়ায় আমাদের সহযাগীতা অব্যাহত থাকবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মো. আবুল কাশেম, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন,প্যারিস শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সিনিয়র সহসভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক শাকের চৌধুরী প্রমূখ।

আরবিএস
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে ফ্রান্সে। এ বছর প্যারিসে ১২টি অস্থায়ী মণ্ডপে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে...
করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু কমায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স।দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই...
বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতার অভিযোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (১০ ডিসেম্বর) ফ্রান্সের স্থানীয় সময় বিকেল চারটায় সর্ব ইউরোপিয়ান...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর