নিউইয়র্কে প্রথমবার খোলা জায়গায় দুর্গাপূজা

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০১:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য নিউইয়র্কে এবারই প্রথমবারের মতো উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। বেঙ্গলি ক্লাব ইউএসএ’র আয়োজনে ১লা অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হয়ে চলবে পাঁচ অক্টোবর পর্যন্ত। 

এছাড়াও নিউইয়র্কের অন্তত ২৫টি পূজামণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা। উৎসবে যোগ দিয়েছেন সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ। 

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ষষ্ঠীতে পূজার আনুষ্ঠানিক শুরু হয়। ধর্মীয় নানা আচার যেমন ছিল, তেমনি ছিল উৎসবের আমেজ। প্রার্থনা, চণ্ডীপাঠ, আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব হয়ে ওঠে অনন্য।

পূজা উদযাপন কমিটির আহবায়ক দিনেশ চন্দ্র দাশ জানান, নিউইয়র্কে এবারই প্রথমবারের মতো উন্মুক্ত প্রাঙ্গণে এমন উৎসবের আয়োজন করেছে বেঙ্গলি ক্লাব ইউএসএ। 

এবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবে আয়োজনে যুক্ত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ। 

আরও পড়ুন: শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

একুশে পদক বিজয়ী সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, বাঙালির দুর্গাপূজা এখন ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির অংশ। এই উৎসব থেকে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান অসাম্প্রদায়িকতার বাণী।

কেবল ডাইভারটিসি প্লাজার এই আয়োজন নয়। গোটা নিউইয়র্ক জুড়ে অন্তত ২৫টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উৎসব আর আনন্দে এসব পূজায় অংশ নিচ্ছে হাজারো মানুষ।

 

একাত্তর/এসজে

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর