বাংলাদেশের ওপর থেকে ফ্রান্সের করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:৪৫ এএম

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু কমায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স।

দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ফ্রান্সে আসতে পারবেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হবে ৩ মার্চ থেকে। বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় বৈঠক: নাগরিকদের জন্য মানবিক করিডোর

এদিকে বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের করোনা পরীক্ষার (আরটি-পিসিআর) বাধ্যবাধকতা বহাল থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।


একাত্তর/এআর

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা সভার আয়োজন করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীরা দ্রুত বৈধতা পেতে পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন ইউরোপের দেশ পর্তুগালকে।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর