কাতারে নিরাপত্তা সতর্কতা জারি, বাংলাদেশিদের সতর্ক করলো দূতাবাস

উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 

বুধবার (৫ মার্চ) দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক জরুরি নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে কাতার সরকার নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে। জাতীয় জরুরি সতর্কতার অংশ হিসেবে দেশটির কর্তৃপক্ষ সবাইকে ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, জানালা ও উন্মুক্ত স্থান থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে অবস্থান করার  দেওয়া হয়েছে।

এ অবস্থায় কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির সরকারের নির্দেশনা মেনে চলা এবং সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাইরে না যাওয়ারও আহ্বান জানানো হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।