ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৩১ জুলাই) দূতাবাসপ্রধান শাবাব বিন আহমেদ এক নোটিশে এ তথ্য জানান।

নোটিশে বলা হয়, অনিয়মিত বাংলাদেশিদের নিকটস্থ পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে সরাসরি সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। এ ক্ষেত্রে ভিয়েতনাম ইমিগ্রেশন নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি চিঠি দিয়ে থাকে। ওই চিঠিতে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টে জরিমানার অর্থ জমা দিয়ে ইমিগ্রেশন কর্তৃক ইস্যুকৃত এক্সিট পাস সংগ্রহ করে নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়া যাবে।

দূতাবাস সব ক্ষেত্রে সরাসরি পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশি বা ভিয়েতনামের কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন করে প্রতারণার শিকার না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের ভাষ্য, সম্প্রতি দেখা গেছে, কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি দেশে ফেরত পাঠানোর আশ্বাস দিয়ে, এমনকি দূতাবাসের নাম ব্যবহার করেও বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষভাবে উল্লেখ করা হয়, পাসপোর্ট না থাকলে শুধু প্রয়োজনীয় ট্রাভেল পারমিট (সরকারি ফি ১০ মার্কিন ডলার, যা আর্থিক অবস্থা বিবেচনায় প্রায়ই মওকুফ করা হয়) ইস্যু করা ছাড়া এ বিষয়ে দূতাবাসের অন্য কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রয়োজনীয় জরিমানার অর্থ ভিয়েতনাম সরকারের কোষাগারে সরাসরি জমা দিতে হয়।

এ-সংক্রান্ত যে কোনো প্রতারণার তথ্য উপযুক্ত প্রমাণসহ দূতাবাসের ই-মেইল ([email protected]) ঠিকানায় পাঠানোর জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।

আরবিএস
কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশী কর্মীদের মরদেহ দেশে প্রেরণের নামে একটি স্বার্থান্বেষী মহলের সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ চাঁদা বা অর্থ সংগ্রহের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি...
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। ভুটানের রাজকুমারী ইউফেলমা চোডেন ওয়াংচুক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এক বিশেষ ও গোপন বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মোজতবা খামেনির ওই গুরুত্ববহ বার্তাটি নিয়ে রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবির পরও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।...
নির্বাচন-উত্তর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বড় ধরণের ধাক্কা খেয়েছেন ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তাঁর দীর্ঘদিনের কট্টর শরিক দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ নতুন সরকার গঠনে...
যুক্তরাজ্যের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের মারাত্মক অভিযোগ প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর