আকামাবিহীন কর্মীর মরদেহ দেশে পাঠাতে চাঁদা তোলা নিষেধ!’

কুয়েত মিশনের জরুরি সতর্কবার্তা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশী কর্মীদের মরদেহ দেশে প্রেরণের নামে একটি স্বার্থান্বেষী মহলের সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ চাঁদা বা অর্থ সংগ্রহের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

রোববার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট জানিয়েছে, কোনো কুয়েত প্রবাসী আকামাবিহীন শ্রমিকের মৃত্যু হলে তার মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানোর সুনির্দিষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। ফলে সাধারণ মানুষকে বিভ্রান্ত হয়ে চাঁদা তোলা বা এ ধরনের অর্থ সংগ্রহ অভিযানে অংশ না নেওয়ার জোর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কুয়েতের শ্রম আইন এবং বিদ্যমান কফিল ব্যবস্থার আইনি কাঠামোর স্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়। কুয়েতের ১৮ নম্বর ভিসায় কর্মরত কোনো প্রবাসী কর্মী মৃত্যুবরণ করলে তার মরদেহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকারী কোম্পানি বা প্রতিষ্ঠান বহন করতে আইনিভাবে বাধ্য।

একইভাবে, ২০ নম্বর ভিসায় ব্যক্তিগত কফিলের অধীনে কর্মরত কর্মীর ক্ষেত্রেও এই খরচের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কফিলের ওপর। তবে কোনো প্রবাসী বাংলাদেশি কর্মীর যদি কফিল বা নিয়োগকর্তা না থাকে, অর্থাৎ তিনি যদি আকামাবিহীন অবৈধ অবস্থায় মারা যান, তবে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণ নিজস্ব আর্থিক সহায়তায় ওই কর্মীর মরদেহ স্বসম্মানে বাংলাদেশে প্রেরণের দায়িত্ব গ্রহণ করে।

আইনগত এই স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও কিছু চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মৃত কর্মীর স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে লক্ষ্য করেছে দূতাবাস। কাউন্সেলর (শ্রম কল্যাণ উইংয়ের দায়িত্বপ্রাপ্ত) শোয়াইব-উল-ইসলাম তরফদার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং চাঁদা তোলা থেকে বিরত থাকতে বিশেষ অনুরোধ করা হয়েছে।

কোনো আকামাবিহীন কর্মির মৃত্যু হলে চাঁদাবাজদের দ্বারস্থ না হয়ে সরাসরি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে আবেদন করার জন্য মৃত ব্যক্তির পরিবার, স্বজন ও প্রবাসীদের প্রতি বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের অংশগ্রহণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস।
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা...
উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা...
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর