মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে মেঘনা ইকোনমিক জোনে পৌঁছান তিনি।
এ সময় পিটার হাসকে স্বাগত জানান মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তায়েফ বিন ইউসুফসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে এমজিআই এর বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এমজিআই এর ব্যবসা এবং অর্থনীতিতে এর অবদান শুনে প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উচ্চমানের সয়াবিন মিল, রেপসিড কেক, লেসিথিন অয়েলসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।
একাত্তর/এআর