‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’ নিয়ে এলো মেঘনা গ্রুপ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’। মানসম্পন্ন ও টেকসই পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে শনিবার (২২ আগস্ট) ব্র্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ ট্যাগলাইন নিয়ে বাজারে আসা এই স্যানিটারিওয়্যারে উন্নত গ্লস ও গ্লেজ হার্ডনেস ব্যবহার করা হয়েছে, যা পণ্যের মসৃণ ফিনিশিং ও দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা নিশ্চিত করবে।

এর আগে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় নতুন এই পণ্যের উন্মোচন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। অনুষ্ঠানে এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও এ কে এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।

স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। কারখানাটিতে প্রতি মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

নতুন উদ্যোগ প্রসঙ্গে এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের ওপর ভিত্তি করে আমরা ফ্রেশ স্যানিটারিওয়্যার নিয়ে এসেছি। গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ ও গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর তানজিমা মোস্তাফা জানান, মানসম্মত পণ্য, আধুনিক নকশা ও কর্মদক্ষতার সমন্বয়ে ক্রেতাদের দোরগোড়ায় প্রয়োজনীয় স্যানিটারিওয়্যার পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

প্রাথমিকভাবে থাইল্যান্ড, মালয়েশিয়া, মিশর, ভারত, জার্মানি ও চীন থেকে শতভাগ আমদানি করা কাঁচামাল দিয়ে সাদা রঙের বিভিন্ন ক্যাটাগরির পণ্য (বেসিন, কমোড ও স্কোয়াটিং প্যান) তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙ, নকশা এবং টেবিল টপ বেসিন ও ইউরিনালের মতো নতুন পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সিরামিকসের পাশাপাশি এমজিআইয়ের নির্মাণসামগ্রীর পোর্টফোলিওতে রয়েছে সিমেন্ট, স্টিল, ইট ও ব্লক এবং নির্মাণকাজে ব্যবহৃত পাথর।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পহেলা মার্চ থেকে প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করে ফ্রেশ ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদন  করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর