আন্তর্জাতিক আঙিনায় এমজিআই-এর জয়জয়কার, জোড়া পুরস্কার অর্জন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৫-২৬’ হিসেবে ভূষিত হয়েছে। একই সঙ্গে এমজিআই-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল লাভ করেছেন ‘ইনফ্লুয়েনশিয়াল বিজনেস লিডার ইন এশিয়া’ সম্মাননা।

সম্প্রতি দুবাইয়ে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড (বিএআরসি এশিয়া) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।

একটি স্বাধীন গবেষণা প্রক্রিয়া ও বিশেষজ্ঞ জুরি প্যানেলের মূল্যায়নের মাধ্যমে এই পুরস্কার নির্ধারিত হয়েছে। এই স্বীকৃতি এমজিআই-এর উদ্ভাবন, ভোক্তাদের আস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক নেতৃত্বের প্রতিফলন।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে এফএমসিজি, নির্মাণ সামগ্রী, জ্বালানি, হসপিটালিটি ও আর্থিক সেবা খাতসহ ৫৪টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট পরিচালনা করে আসছে এমজিআই। বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের প্রতি দুটি পরিবারের একটি এমজিআই-এর পণ্য ব্যবহার করে।

শিল্প খাতে এমজিআই-কে এই অঞ্চলের অন্যতম প্রধান শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠানটির সরব উপস্থিতি নিশ্চিত করার জন্য মোস্তফা কামাল এই সম্মাননায় ভূষিত হন। উৎপাদন, অবকাঠামো, ব্যাংকিং ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে তার সুদূরপ্রসারী নেতৃত্বের প্রশংসা করা হয়েছে এই আয়োজনে।

‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ মূলত সেই সব ব্র্যান্ডকে তুলে ধরে যারা ঐতিহ্য, টেকসই অগ্রযাত্রা এবং উন্নত সেবার মাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করে। এশিয়ার ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্কেট লিডার ও দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডগুলোকেই এই প্ল্যাটফর্মে স্বীকৃতি দেওয়া হয়।

দুবাইয়ে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে এমজিআই ও মোস্তফা কামালের পক্ষে সম্মাননা গ্রহণ করেন এমজিআই-এর হেড অব চার্টারিং রেমজি ইসেভার।

একাত্তর/এসি
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’।...
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর