বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা গ্রুপের চেয়ারম্যানসহ ছয় শীর্ষ ব্যবসায়ীর বৈঠক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর জোড় দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লুতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় মেঘনা গ্রুপসহ পাঁচটি ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধিরা। 

বৈঠকে শিল্পগ্রুপের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ, কৃষি শিল্পখাতে সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রথমবারের মতো চট্টগ্রাম এসে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এরপর ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন। আমরা নির্বাচন পরবর্তী কেমন বাংলাদেশ দেখতে চাই, কীভাবে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সহজ করা যায় তা জানতে চেয়েছেন।

এমজিআই চেয়ারম্যান জানান, এখানে মূলত আলোচনা হয়েছে ব্যবসা-বাণিজ্য নিয়ে।রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি।

মোস্তফা কামাল আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন। আমরা কীভাবে কৃষি, শিল্প খাতে সম্ভাবনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান টুটুল বলেন, এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এতে একদিকে বিদেশি বিনিয়োগ বাড়বে, অন্যদিকে বাংলাদেশের রপ্তানি খাতও আরও শক্তিশালী হবে। 

তিনি জানান, বৈঠকে বিশেষ করে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে নীতিগত সংস্কার, বাজার সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর আলোচনা হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের জন্য দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপরও জোর দেওয়া হয় বৈঠকে। 

প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, বন্দরকে আরেও গতিশীল করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। 

কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের এই উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/এসি
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’।...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর