নাশকতার প্রস্তুতি, বিস্ফোরকসহ গ্রেপ্তার চার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাশকতার প্রস্তুতিকালে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার সন্ধ্যায় চার নাশকতাকারীকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, নাশকতার প্রস্তুতির সময় চারজন নাশকতাকারীকে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক করা হয়েছে।

রাত ৮টায় যাত্রাবাড়ী এলাকায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।