তফসিল ঘোষণার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ছাত্রলীগের দাবি বিস্ফোরণ ঘটিয়ে এই দু’জন পালানোর সময় তাদের আটক করা হয়েছে।
বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ডাসের পশ্চিম দিকের রাস্তায় (যাত্রা ছাউনির সামনে) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার আগে রাজু ভাস্কর্যে তফসিলকে স্বাগত জানিয়ে ও শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করার ‘প্রত্যয়ে’ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমাদের টিম সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমি হাকিম চত্বরে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার সময় দুই-তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনি। ছুটে গিয়ে দেখি মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা একজনকে ধরেছে। পরে সন্দেহভাজন হিসেবে আরেকজনকে ধরা হয়। দুজনকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি
সন্ধ্যা থেকে চার স্থানে যানে আগুন