প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেয়া ধূর্ত প্রতারককে আটকের পর পুলিশে সোপর্দ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:৩৭ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, আব্দুস সালাম নিজেকে প্রধানমন্ত্রীর পিএস দাবি করে অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং নানাবিধ জালিয়াতি করে আসছিলেন। তার এই ভুয়া পরিচয়ের মাধ্যমে সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে গোয়েন্দা নজরদারি শুরু হয়।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর গোয়েন্দা সদস্যদের একটি চৌকস দল আজ ভোরে আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবন ঘেরাও করে। প্রায় ৬ ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযান শেষে সকাল ৭টায় এই ধূর্ত প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হন গোয়েন্দারা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদ শেষে আজ বেলা ৩টায় তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, সালাম এ পর্যন্ত কতজনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর