জঙ্গল সলিমপুরে হামলার নেপথ্যে র‌্যাবের দুর্বলতা: ডিজি

আপডেট : ২৬ মে ২০২৬, ০১:২৮ পিএম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর ‘ইয়াসিন বাহিনী’র অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে বিষয়টি সঠিকভাবে মনিটর করতে না পারার দুর্বলতা স্বীকার করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তবে এই হামলায় ইয়াসিন বাহিনী র‌্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে—এমনটি ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যে ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানান র‍্যাব প্রধান।

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জঙ্গল সলিমপুরের ঘটনা প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক বলেন, সেখানে আমরা নতুন ক্যাম্প তৈরি করতে যাচ্ছিলাম, সেখানেই হামলাটি হয়েছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে তা নয়; আমাদের কিছু ভুলের কারণে তারা হামলা করতে পেরেছে। কিন্তু তারা আর ফিরে আসতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানোই থাকবে।

তিনি বলেন, কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার কেউ র‌্যাবের চেয়ে শক্তিশালী না। তারা জঙ্গল সলিমপুরে আর প্রবেশ করতে পারবে না এবং টিকতেও পারবে না।

ঈদের জামাতের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আহসান হাবীব পলাশ বলেন, ঈদের জামাতে এতো নিরাপত্তা কেন লাগবে? কোনো থ্রেট তো আমরা অনুভব করছি না। সারাদেশের সব জামাতে তো নিরাপত্তা দেওয়া সম্ভব না। তবে প্রধান জামাতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও চেকপোস্টের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে দিনে এবং রাতে র‍্যাবের টহল টিমের সংখ্যা এবং নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে, যাতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঠেকানো যায়। এছাড়া ঈদকে কেন্দ্র করে জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং কালোবাজারি, অবৈধ মজুদ ও ভেজাল রোধে গোয়েন্দা মনিটরিং অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রাস্তা বন্ধ করে পশুর হাট বসানোর বিষয়ে জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, রাস্তা বন্ধ করে গরুর হাট বসাচ্ছে—এটি আমাদের কাজ না। তারপরও আমরা এ বিষয়ে ব্যবস্থা নেবো।

সার্বিকভাবে ঈদে কোনো ধরনের সুনির্দিষ্ট নিরাপত্তার হুমকি নেই উল্লেখ করে দেশবাসীকে নির্বিঘ্নে ঈদ উদযাপনের আশ্বাস দেন র‍্যাব প্রধান।

একাত্তর/এসি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর