ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম মো. হুমায়ুন কবির (৬৭)। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। বাবার নাম সাইজ উদ্দিন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।