রাজধানীতে একদিনে রেলে হারালো তিন প্রাণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম

একদিনে রাজধানী ও সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কা ও কাটা পড়ে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। সোমাবার দুপুরে রাজধানীর তেজগাঁও, উত্তরার আজমপুর ও টঙ্গী রেল গেট এলাকায় আলদা এ দুর্ঘটনাগুলো ঘটে।

তাদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- তেজগাঁওয়ের মুদি দোকানদার জোবায়ের আহামদে সজল (৬০)। তার বাড়ি সাভারের বলিয়াপুর চাকুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামে সামাদ মিয়ার ছেলে। আজমপুরে মো. সজিব (২০)। তিনি রাজধানীর দক্ষিণ খান চালাবন এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তবে টঙ্গীতে নিহত নারীর নাম জানা যায়নি।

তেজগাঁওয়ের পথচারী আব্দুল মান্নান জানান, দুুপুর ১২টার দিকে তেজগাঁও রেলগেট কাঁচা বাজারের সামনে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় সজল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দুপুর একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে টঙ্গী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়। তৎক্ষণিক  তার পরিচয় পাওয়া যায়নি, তার বয়স আনুমানিক (৫৫) বছর।  পথচারীরা উদ্ধার করে একই দিন দুপুরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে। 

অপরদিকে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সুনীল চন্দ্র সুত্রধর জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা মধ্য আজমপুর এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন সজিব। মৃতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। 

একাত্তর/এসি
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেনচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে রেলের মাঠ পর্যায়ের কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর