রাজধানীর বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকেলে বনানীর বি-১১ টাওয়ারের বেইজমেন্ট-৩ ফ্লোরে (গ্রাউন্ড ফ্লোর) মিট থিওরি ডেন নামের একটি প্রতিষ্ঠানের স্টোর রুমে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল।
গ্রেপ্তার মো. মিজান প্রকাশ মমিন (৩৫) কুষ্টিয়ার পকশা থানার জানিপুরের সিংগুরিয়ার বাসিন্দা।
এসময় অভিযুক্তের কাছ থেকে বিদেশি বিয়ার ক্যান ১ হাজার ১৫৪.৬৪ লিটার, বিদেশি মদ ৩৮৪.৯ লিটার, নগদ ২৬ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান জানান, উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।