পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলার অভিযোগ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

পর্বতারোহী ও সাংবাদিক শায়লা পারভীন বিথীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার দুপুর দুইটার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর ফুটওভারব্রিজ পার হওয়ার সময় তার ওপর হামলা হয় বলে জানা গেছে।

অভিযোগে শায়লা জানান, শনিবার দুপুরে মাদার কেয়ার হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজ থেকে নামার সময় সিঁড়িতে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে আমার চুল ধরে টান দিয়ে নিচে ফেলে দেয়। পরে তিনি আমাকে মারধর করে। এসময় আমি চিৎকার দিলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, শায়লা বিথী অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

শায়লা বিথীর অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে আটটি পর্বতাভিযান, ট্রেকিং ও ট্রেনিং। সবশেষ তিনি ২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন।

শায়লা বিথী ২০১৬ সালে ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে তিব্বতের লাকপারি (৭ হাজার ৪৫ মিটার) পর্বতচূড়া জয় করেন তিনি।

২০১৯ সালের মে মাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গশ তাশি লাপচা (৫ হাজার ৭৫৫ মিটার) গিরিপথ পার হন।

এরপর প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০২১ সালের নভেম্বরে হিমালয়ের বিখ্যাত থ্রি-পাস অতিক্রম করেন।

শায়লা ২০১৫ সালে নেপালের মাউন্ট কেয়াজুরির বেসক্যাম্প (১৫ হাজার ৫০০ ফুট উচ্চতা) ট্রেকিং করেন। ২০১৬ সালের অক্টোবরে সফলভাবে নেপালের মেরা পর্বতের চূড়ায় (৬ হাজার ৪৭৪ মিটার) ওঠেন।

২০১৭ সালের এপ্রিলে নেপালের থ্রংলা পাস (৫ হাজার ৪১৬ মিটার) অতিক্রম করেন তিনি। ২০১৭ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশি দলের অংশ হয়ে মানাসলু সার্কিট (৫ হাজার ১০৬ মিটার) সম্পন্ন করেন।

একাত্তর/আরএ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর রামপুরায় একদল দুর্বৃত্ত তাকে মারধর করে ফেলে যায়।
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের স্টাফদের ওপর হামলা ও কাউন্টারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন পরিবহনের পরিচালক।
শেরে বাংলা নগর এলাকার সরকারি চার হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করে সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর