ঈদুল আযহা উপলক্ষ্যে রাজধানীর কামারশালা গুলোতে বেড়েছে ব্যস্ততা। কোরবানি পশু কাটার নানা ধরনের সরঞ্জামাদি তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কামারশালার কারিগর ও দোকানিরা।
তারা বলছেন, ঈদের একদিন বাকি থাকলেও প্রত্যাশা অনুযায়ী এখনো ক্রেতার সমাগম নেই।
অপরদিকে ক্রেতাদের অভিযোগ, পশু কাটার নানা ধরনের সরঞ্জামাদিতে আগের তুলনায় নেয়া হচ্ছে বেশি দাম।
সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার কামার পট্টি এলাকার ঘুরে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে চুল্লির লাল শিখার আগুন। সেই লাল আগুনের চুল্লিতে দেয়া হচ্ছে একের পর এক লোহার টুকরো, তার পাশেই গরম লোহাতে হাতুড়ি পেটায় দম ফেলার ফুরসত নেই কামারশালার কারিগরদের।
কামারশালার কারিগর ও দোকানিরা বলছেন, ক্রেতার সমাগম বেশি থাকলেও বিক্রির পরিমাণ আগের তুলনায় অনেক কম। অপরদিকে কেজি দর থেকে শুরু করে পিস হিসেবে বিক্রি করা হচ্ছে কোরবানি পশু কাটার নানা ধরনের দা, বটি ও ছুরি।
ঈদ উপলক্ষ্যে দা, বটি, ছুরি কিনতে এসে ক্রেতারা বলছেন, দাম নেয়া হচ্ছে আগের তুলনায় কিছুটা বেশি। তবে দা-ছুরির বাজার কিছুটা ভালো।
নতুন দা, বটি, ছুরি কেনার থেকে পুরোনো পশু কাটারা সরঞ্জামাদি ধার দিতে আসছে বেশিরভাগ ক্রেতারা বলছেন কামারশালার কারিগররা।