কোরবানির শেষ দিনে ঢাকার অলিগলিতে এখনও উৎসবের আমেজ

আপডেট : ৩০ মে ২০২৬, ০২:৫০ পিএম

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীতে শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী শরিয়ত অনুযায়ী কোরবানি করার তিন দিনের যে সময়সীমা রয়েছে, সেই নিয়ম মেনেই শেষ দিনে কোরবানি সম্পন্ন করছেন তারা।

সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের তুমুল ব্যস্ততা পেরিয়ে যাওয়ার পরও অনেক স্থানে পশু কোরবানি চলছে। রাজধানীর বিভিন্ন মহল্লা, আবাসিক এলাকা ও অলিগলিতে এখনও কোরবানির আমেজ বিরাজ করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মূলত কসাই সঙ্কট, উপযুক্ত জায়গার স্বল্পতা কিংবা নানাবিধ পারিবারিক ব্যস্ততার কারণে যারা ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে কোরবানি দিতে পারেননি, তারাই সকাল থেকে কোরবানি সম্পন্ন করছেন। শরিয়ত মোতাবেক আজ সূর্যাস্তের আগেই কোরবানি করার শেষ সময় হওয়ায় সকাল থেকেই এসব পরিবারে ব্যস্ততা দেখা গেছে।

এদিকে শেষ দিনের এই পশুর বর্জ্য দ্রুত অপসারণে সকাল থেকেই মাঠে তৎপর রয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। কোথাও যাতে বর্জ্য জমে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দ্রুত এলাকা পরিষ্কারের কাজ করছেন তারা। সিটি করপোরেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নগরবাসীকে সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সহযোগিতা করার আহবান জানানো হয়েছে।

একাত্তর/এসি
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু জবাই ও মাংস প্রস্তুত করার...
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে।...
রাজধানীর পুরান ঢাকাসহ অনেক জায়গায় ঈদের তৃতীয় দিনেও দেয়া হচ্ছে পশু কোরবানি। পশুর বর্জ্য অপসারণ কাজও চলছে পুরোদমে।
ঈদুল আযহার দ্বিতীয় দিন রোববার। রাজধানীতে আজও চলছে পশু কোরবানি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর