রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি

আপডেট : ২৯ মে ২০২৬, ০১:২৮ পিএম

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু জবাই ও মাংস প্রস্তুত করার ব্যস্ততা দেখা গেছে। বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় কসাই ও মৌসুমি কসাইদের কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।

সংশ্লিষ্টরা জানান, ঈদের দিনের অতিরিক্ত ভিড়, কসাই সংকট এবং পারিবারিক নানা ব্যস্ততা এড়াতে অনেকেই দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন কোরবানির জন্য।

ইসলামী শরীয়ত অনুযায়ী, কোরবানির পশু জবাই করার জন্য তিন দিন সময় থাকে। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী কোরবানি করার বিধান রয়েছে। সেই অনুযায়ী, ধর্মীয় বিধান মেনে আগামীকাল শনিবার পর্যন্ত চলবে পশু কোরবানি।

শুক্রবার অথবা ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই শুরু হয়েছে পশু জবাই ও মাংস কাটার দৃশ্য। পুরান ঢাকার অলিগলিতে চলছে কসাইদের ব্যস্ত সময়।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন, ঈদের দিন অতিরিক্ত চাপ থাকে। আত্মীয়স্বজনদের আনাগোনা এবং সময়মতো কসাই না পাওয়ার কারণে তারা দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কিছুটা স্বস্তিতে ও নিখুঁতভাবে মাংস প্রস্তুত করা যায়।

তাছাড়া, পুরান ঢাকার অনেক পরিবারে এখনো পুরনো ঐতিহ্য ধরে রেখে ঈদের পরের দিন কোরবানি দেওয়ার একটি বিশেষ প্রচলন রয়েছে। বংশানুক্রমিক ভাবেই তারা এই নিয়ম মেনে আসছেন।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ঈদের দিন কসাই পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার, তেমনি চারদিকে একটা তাড়াহুড়ো থাকে। আজ শান্তিমতো কোরবানি দিতে পারছি, কসাইও পাওয়া গেছে সহজে।

এদিকে কসাই ও মৌসুমি কসাইরা জানান, প্রথম দিনের তুলনায় আজ কাজের চাপ কিছুটা কমলেও, তাদের ব্যস্ততা এখনো কাটেনি। একের পর এক পশুর মাংস প্রস্তুত করতে হচ্ছে তাদের।

ধর্মীয় নিয়ম অনুযায়ী, আগামীকাল সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই কোরবানি করার সুযোগ পাবেন মুসলিম সম্প্রদায়।

একাত্তর/এসি
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীতে শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী শরিয়ত অনুযায়ী কোরবানি করার তিন দিনের যে সময়সীমা রয়েছে, সেই নিয়ম মেনেই শেষ...
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে।...
রাজধানীর পুরান ঢাকাসহ অনেক জায়গায় ঈদের তৃতীয় দিনেও দেয়া হচ্ছে পশু কোরবানি। পশুর বর্জ্য অপসারণ কাজও চলছে পুরোদমে।
ঈদুল আযহার দ্বিতীয় দিন রোববার। রাজধানীতে আজও চলছে পশু কোরবানি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর