কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

আপডেট : ২৭ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে। বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে আনা হয়।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একাত্তরকে এই তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ ক্রয় করে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে খামারে বা চিড়িয়াখানায় রাখা হবে।

ব্যতিক্রমী চেহারা ও নামকরণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় নারায়ণগঞ্জের এই অ্যালবিনো জাতের মহিষটি। সম্প্রতি ঢাকার এক ক্রেতা কোরবানির জন্য এটি কিনেছিলেন।

তবে মহিষটিকে ঘিরে তৈরি হওয়া তুমুল কৌতূহল এবং জনসমাগমের কারণে উদ্ভূত বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় কেরানীগঞ্জের ক্রেতাকে পশুর পুরো মূল্য ফেরত দেওয়া হয় এবং মহিষটি পুনরায় নারায়ণগঞ্জের খামারেই ফিরিয়ে নেওয়া হয়।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কোরবানি না করে ওই খামারেই মহিষটিকে রেখে লালন-পালন করা হবে।

একাত্তর/এসি
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীতে শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী শরিয়ত অনুযায়ী কোরবানি করার তিন দিনের যে সময়সীমা রয়েছে, সেই নিয়ম মেনেই শেষ...
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু জবাই ও মাংস প্রস্তুত করার...
রাজধানীর পুরান ঢাকাসহ অনেক জায়গায় ঈদের তৃতীয় দিনেও দেয়া হচ্ছে পশু কোরবানি। পশুর বর্জ্য অপসারণ কাজও চলছে পুরোদমে।
ঈদুল আযহার দ্বিতীয় দিন রোববার। রাজধানীতে আজও চলছে পশু কোরবানি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর