ঈদুল আযহা: দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদুল আযহার দ্বিতীয় দিন রোববার। রাজধানীতে আজও চলছে পশু কোরবানি।

ঈদের দিন বৃষ্টি, কসাই সংকটসহ নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তারা আজ কোরবানির দিচ্ছেন।

এড়াছাও যারা একের অধিক পশু কোরবানি দিয়ে থাকেন তারাও আজ পশু জবাই করছেন।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কোরবানির পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের ব্যস্ততা। যদিও প্রথম দিনের অনুপাতে এ সংখ্যা বেশ কম।

ইসলাম ধর্মের বিধি মোতাবেক, ঈদের দিন ছাড়াও জিলহজ মাসের ১১ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখ (ঈদের তৃতীয় দিন) পশু কোরবানি করা যায়।

অনেকেই জানিয়েছেন, মূলত কসাইয়ের অতিরিক্ত মজুরি আর সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিন কোরবানির জন্য বেছে নিয়েছেন তারা।

আজ যারা কোরবানি দিচ্ছেন তাদের কসাইয়ের মূল্যও কম পরছে বলে জানা গেছে।

প্রথম দিন কসাইয়ের চাহিদা যেমন বেশি, মূল্যও বেশি। দ্বিতীয় ও তৃতীয় দিনে পর্যাপ্ত কসাই থাকায় খরচ কম পড়ে।

এছাড়াও কসাইদের হাতে বাড়তি কাজ না থাকায় তারা যত্ন নিয়ে মাংস প্রসেসিং করে।