ট্রাফিক আইনে রাজধানীতে একদিনে ১,৯৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৯৯৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ৩৭৮টি গাড়ি ডাম্পিং ও ১৪৫টি গাড়ি রেকার করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।