রাজধানীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

রাজধানীর দারুসসালাম থানাধীন দীপ নগর এলাকায় শাহিন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে তিন জানকে পিটিয়ে নদীতে ফেলে দেয় কিশোর গ্যাং সদস্যরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শাহিনের মরদেহ ভেসে ওঠে বুড়িগঙ্গায়। মোশাররফ নামের একজন জীবিত উদ্ধার হয়েছে।

একাত্তর টেলিভিশনকে জীবিত উদ্ধার মো. মোশাররফ জানান, রাতে দীপ নগর এলাকা দিয়ে যাচ্ছিলো তারা তিন জন, এসময় দীপু গ্রুপের সদস্যরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে নদীতে ফেলে দেয়।

পরিবারের সদস্যরা বলছে, দীপুর সাথে শাহিনের পূর্বের দ্বন্দ্ব ছিলো। তাছাড়া দীপু দীপ নগর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কিশোর গ্যাং পালে।

কারণে-অকারণে মানুষ মারধর করে বলে অভিযোগ স্থানীয়দের।

শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

দারুসসালাম থানার ওসি রকিবুল হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর