রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টায় মিরপুর-১০ এর সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে তিন জন। এদের মধ্যে দুইজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা এক জন জানালার গ্লাসে গুলি করে পালিয়ে যায়।
ওসি আল মামুন আরো জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।