মিরপুরে দেয়াল ধস, মৃত্যু বেড়ে দুই

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার এক নারীসহ দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সবশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) হাফিজুর রহমান নামে এক ব্যক্তি ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে পরিচয়ের বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি। মরদেহ হাসপাতালেই আছে।

এর আগে মিরপুর-২ নম্বর এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা নাছিমা বেগম নামে এক নারী ওই দুর্ঘটনায় মারা যান।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মিরপুর থানার উপপরিদর্শক এসআই মনিরুল ইসলাম বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দিকে একটি বড়ো বাউন্ডারির দেয়াল দসে পড়ে। সে সময়ে বাউন্ডারি সংলগ্ন ফুটপাত দিয়ে যে সমস্ত লোকজন যাতায়াত করছিলেন, তারাই হতা হতের ঘটনার শিকার হয়েছেন। ওই বাউন্ডারির পাশে টিসিবির মালামাল ট্রাকে দেওয়া হতো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খোলা বাজারে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন শত শত সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীরটি ধসে পড়ে। মুহূর্তেই দেয়ালের নিচে চাপা পড়েন লাইনে থাকা বেশ কয়েকজন নারী ও পুরুষ।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর মধ্যে গুরুতর আহত নাছিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসে নাছিমা বেগম ও হাফিজুর নামে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাচীরটি ঠিক কী কারণে হঠাৎ ধসে পড়লো, তা খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সামগ্রী বিক্রির সংঘবদ্ধ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। 
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয়...
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে লক্ষ্যেই দেশীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর