মিরপুরে টিসিবির পণ্যের লাইনে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত ১০

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বর এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খোলা বাজারে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়ালঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন শত শত সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীরটি ধসে পড়ে। মুহূর্তেই দেয়ালের নিচে চাপা পড়েন লাইনে থাকা বেশ কয়েকজন নারী ও পুরুষ।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর মধ্যে গুরুতর আহত নাছিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাচীরটি ঠিক কী কারণে হঠাৎ ধসে পড়লো, তা খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
রাজধানীর মিরপুরে ফাঁকা বাসার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। পুরো চুরির দৃশ্যটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সামগ্রী বিক্রির সংঘবদ্ধ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। 
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার এক নারীসহ দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে একত্রিত হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। টানা দ্বিতীয় বছরের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোডিয়ামে প্রত্যাবর্তনের মুখোমুখি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর