ট্রাফিক আইনে রাজধানীতে দুইদিনে ২৫০৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে দুইদিনে দুই হাজার ৫০৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।

বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৭২১টি মামলা, ৩৩৩টি গাড়ি ডাম্পিং ও ৯০টি গাড়ি রেকার করেছে।

অন্যদিকে শুক্রবার অভিযানে ৭৮৮টি মামলা, ২০১টি গাড়ি ডাম্পিং ও ৩১টি গাড়ি রেকার করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।