মিছিলে ডামি রাইফেল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করা সেই মুজাহিদুল কারাগারে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম

‎‎‎রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল প্রদর্শন করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম চৌধুরীকে (৪৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

শনিবার (২৫ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার এসআই আতিউর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার বিকালে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরাগ থানা পুলিশ একটি ডামি রাইফেলসহ মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে। মুজাহিদুল ইসলাম চৌধুরী উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের বাসিন্দা।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন ওই থানার এসআই লুৎফর রহমান।- বাসস। 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর