ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাদঁপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি। তবে লঞ্চের কর্মীরা বলছেন, আজ তুলনামূলক যাত্রী কম।
ঈদযাত্রা ঘিরে এরইমধ্যে সব রকমের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঈদুল আজহার সরকারি ছুটি আগামী সোমবার হলেও অন্যান্য দিনের তুলনায় আজ এ রুটে বেড়েছে ভিড়।
যাত্রীরা বলছেন, ভিড়ের আগেই তারা বাড়ি ফিরছেন। আবার অনেকে পরিবার পরিজনকে আগে ভাগেই বাড়ি পাঠাচ্ছেন।
তবে চাদঁপুর ছাড়া অন্যান্য রুটের যাত্রীর চাপ একেবারেই কম। লঞ্চ স্টাফরা বলছেন, সোমবার থেকে ঈদের যাত্রীর চাপ বাড়বে।
এদিকে ঈদযাত্রা ঘিরে লঞ্চগুলোকে সাজানো হচ্ছে রঙীন সাজে। পল্টুনের দুর্ঘটনা এড়াতে করা হচ্ছে নানা সংস্কার। নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসনও।