আজও রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ, নদীপথে স্বস্তির যাত্রা

আপডেট : ০৩ জুন ২০২৬, ১১:০৭ এএম

পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 

বুধবার (৩ জুন) সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে একের পর এক যাত্রীবোঝাই লঞ্চ ভিড়তে দেখা যায়। যাত্রীদের উপস্থিতিতে সকাল থেকেই মুখর হয়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ এ নৌ-টার্মিনালটি।

যাত্রীরা বলছেন, ব্যক্তিগত কারণ কিংবা বাড়তি ছুটি থাকায় যারা ঈদের পরপরই ঢাকায় ফিরতে পারেননি, মূলত তারাই এখন কর্মস্থলে যোগ দিতে ফিরছেন। 

টার্মিনালে আসা যাত্রীরা জানান, লঞ্চে অতিরিক্ত ভিড় কিংবা নদীপথে বড় কোনো বিড়ম্বনা না থাকায়, অত্যন্ত স্বস্তিদায়কভাবে তারা ঢাকায় এসে পৌঁছাতে পেরেছেন, এমনকি এবার ঘাট কিংবা লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগও নেই। 

এদিকে, ঈদ পরবর্তী এই ফিরতি যাত্রায় যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এবং ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক তৎপর রয়েছে কোস্টগার্ড ও প্রশাসনের বিভিন্ন ইউনিট।

আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর