ঈদযাত্রা: কমলাপুরে ঘরমুখো ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়

আপডেট : ২২ মে ২০২৬, ০১:৩৯ পিএম

ঈদযাত্রা ঘিরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (২২ মে) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে সময় মেনেই ছাড়ছে ট্রেন, নেই শিডিউল বিপর্যয়। ফলে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ।  

স্টেশন কর্তৃপক্ষ জানায়, আজ বিভিন্ন রুটে চলবে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার ট্রেন, মোট ৬৬ জোড়া ট্রেন। 

প্রতিদিন প্রায় ৪৫ হাজার আসনের টিকিটের পাশাপাশি যাত্রীদের সুবিধায় দেয়া হবে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার টিকিট বিক্রি করা হবে। 

এদিকে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া টিকিট কালোবাজারি ও দালালচক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার কবির উদ্দিন। 

আরবিএস
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর